spot_img
spot_img

তালেবানের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় তিউনিশিয়ায় খতিব গ্রেফতার

আফগানিস্তানের তালেবানের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের খতিবকে গ্রেফতার করেছে দেশটির সরকার।

ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গতমাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ নেওয়ার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানের ভূঁয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। আটক খতিবকে বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে খবরে ওই মসজিদ বা খতিবের নাম উল্লেখ করা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ