spot_img
spot_img

পালিয়ে যাওয়া কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করল তালেবান

তালেবানের কাবুল জয়ের সময় আফগান থেকে পালিয়ে যাওয়া সাবেক সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তালেবান।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক সরকারের হয়ে কাজ করা বেশ কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তালেবান।

তবে এ বিষয়ে আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যমকে কিছু জানাননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ