বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি বলেছেন, সংসদে সত্য কথা বলতে গেলেই স্পিকার বলেন আপনার সময় শেষ।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, সংসদে আমরা হাতে গোনা কয়েকজন এমপি। সেখানে কথা বলি মাত্র দু’জন। এই দু’জনের সত্য কথাগুলো তাদের সহ্য হয় না।










