spot_img
spot_img

সীমান্তে বাংলাদেশি হত্যা ভারতের সাথে সম্পর্কের বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারের পথে একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক জনমানুষের পর্যায়ে জোরদার করা দরকার। সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে, আমরা এটা চাই না।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন,‘সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয়, এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।’

রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী কিশোর জয়ন্ত কুমার নিহত হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার ‘কড়া’ প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-র কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। এটা পেলেই আমরা নয়াদিল্লির কাছে কড়া প্রতিবাদ জানাবো।

ভারতের সাথে বাংলাদেশ‘সার্বভৌম সমতার ভিত্তিতে’ সুসম্পর্ক রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ