spot_img
spot_img

করোনা: গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

বিশ্বে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৬১২ জন। অথচ এর আগের দিন ৬ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৯৫৮ জন। আগের দিন ৪ লাখ ৬৪ হাজার ৫৯৭ জনে করোনা শনাক্ত হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫০ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৬২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ