spot_img
spot_img

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চীনে আবারো লকডাউন

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ চীনের গুয়াংঝো প্রদেশে ফের লকডাউন জারি করল শি জিনপিং সরকার।

গুয়াংঝো প্রদেশকে চীনের উৎপাদন কেন্দ্র বলছে, আবারও লকডাউন চালু করায় চীনের ধুঁকতে থাকা অর্থনীতি আরও ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, এক কোটি ৩০ লাখ জনসংখ্যার গুয়াংঝোতে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের ওপর লোকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরেই আকস্মিক লকডাউনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ওই প্রদেশের কর্তৃপক্ষ প্রায় পাঁচ লাখ বাসিন্দাকে বাড়ি থেকে বার হতে নিষেধ করেছেন। গণপরিবহণ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং কলেজ। গুয়াংঝো থেকে বেজিংসহ অন্যান্য বড় শহরগামী সব বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ