spot_img
spot_img

সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না : সৌদি জ্বালানিমন্ত্রী

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না।

বুধবার (৯ নভেম্বর) গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরামের দ্বিতীয় সংস্করণে ভাষণে এই মন্তব্য করেন তিনি।

আবদুল আজিজ বলেন, সাইবার হামলার কারণে জ্বালানিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাইবার হামলা এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করতে সেনাবাহিনী লাগে না। কিন্তু এর প্রভাব অনেক বেশি।

সৌদি জ্বালানিমন্ত্রী আরও বলেন, আমরা সাইবার হামলা থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি। এই হামলা সম্পর্কে আগে কোনো ধারণা পাওয়া যায় না। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ