spot_img
spot_img

আ’লীগকে রুখতে অবস্থান করছেন ছাত্র-জনতা

রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে রুখতে অবস্থান করছেন ছাত্র-জনতা। গতকাল রাত থেকেই তারা জড়ো হতে শুরু করে।

আজ রোববার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তানের জিরো পয়েন্টে এ অবস্থান করছেন ছাত্র-জনতা।

এর আগে শনিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

অন্যদিকে এরও আগে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম আজ রোববার জিরো পয়েন্টে তাদের সংগঠনের কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ