spot_img
spot_img

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন, চেয়ারম্যান নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা ও প্রস্তুতি সমন্বয়ের জন্য কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সঠিক প্রস্তুতি, পরিকল্পনা, কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্ব দেওয়া হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকারকে।

ঢাকা বিভাগ উত্তরে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিলকে।

চট্টগ্রাম বিভাগ উত্তরে দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণে দায়িত্ব দেওয়া হয়েছে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে।

এ ছাড়া রাজশাহী বিভাগে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ; খুলনা বিভাগে হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান; রংপুর বিভাগে মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান। সিলেট বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশকে। আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে [বিভাগের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই]।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ