spot_img

আন্দোলন অনেক হয়েছে; এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন : বিএনপিকে হানিফ

বিএনপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌আপনাদের আন্দোলন অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শুনলাম বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনাদের পদত্যাগের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু পদত্যাগ করতে চাইলে তা স্পিকারের কাছে জমা দিতে হয়। মাঠে নয়।

তিনি বলেন, বিএনপি দুয়েকটা জনসভা করে মনে করেছে, দেশ পালটায় ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে, তারা বলতে শুরু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ