spot_img

স্পিকারের কাছে রোববার পদত্যাগপত্র দেবেন বিএনপির ৭ সংসদ সদস্য

বিএনপির সংসদ সদস্যরা আগামীকাল রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে যাবেন তাঁরা। সেখানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা সংসদ সদস্যরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মুহাম্মাদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মুহাম্মাদ হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মুহাম্মাদ মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিএনপিনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আমরা যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তাঁরা সবাই পদত্যাগের ঘোষণা দিলাম।

পরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ হারুন অর রশিদ ছাড়া বিএনপির সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে তাঁদের বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন। সংসদ সদস্য হারুন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

এ ছাড়া বিএনপিনেতা প্রিন্স জানান, একই দিন দুপুর ১টায় দপ্তর নেতৃবৃন্দ নয়াপল্টনের কার্যালয়ে যাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ