spot_img

আগামীকাল খুলে দেওয়া হবে বিএনপি কার্যালয়ের তালা

১০ ডিসেম্বর পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। তবে রোববার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি কার্যালয়ের তালা খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার বলেন, আমাদের কাছে তথ্য ছিল, সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে। পাশাপাশি নয়াপল্টনে তারা (বিএনপি) একটি ইনসিডেন্ট ঘটিয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নয়াপল্টন এলাকায় যান চলাচল ও বিএনপির পার্টি অফিস বন্ধ করতে হয়েছিল। রোববার সকালে পার্টি অফিস খুলে দেওয়া হবে। এ ছাড়া আজ (শনিবার) রাত থেকেই সড়কে যান চলাচল করতে পারবে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম বলেন, নয়াপল্টনের সংঘর্ষ ও বিএনপি কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী একাধিক সংস্থার প্রয়োজনে গত কয়েকদিন বিএনপি কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আলামত জব্দ, ভবন তল্লাশিসহ আরও আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে পার্টি অফিস খুলে দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ