আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করছে বিএনপি। কর্মসূচি শুরু হওয়ার আগে লোকে লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব প্রাঙ্গণ। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান এবং এপিসিও রাখা হয়। পাশাপাশি সাদা পোশাকেও ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।










