spot_img
spot_img

সীমান্তে পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতনের বানোয়াট সাক্ষাৎকার নিচ্ছে ভারতীয় সাংবাদিকরা

বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করতেই পাসপোর্ট কেড়ে নেয়া হচ্ছে। তারপর পাসপোর্ট না দেওয়ার হুমকি দিয়ে সেখানকার সাংবাদিকদের শেখানো কথামতো সাক্ষাৎকার নেয়া হয়। এরপর সেইসব বাংলাদেশী নাগরিকদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার-নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা গণমাধ্যমে প্রচার করা হয়।

ভারতের এবিপি আনন্দ টিভিতে তেমনি এক বানোয়াট সাক্ষাৎকার দেন ফরিদপুর জেলা শহরের নিউ গিনি ভবন জুয়েলার্সের স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে শুভ কর্মকার।

বানোয়াট সাক্ষাৎকারে শুভ কর্মকার বলেন, বাংলাদেশের খুবই খারাপ অবস্থা। হিন্দুদের নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে। মন্দির-প্রাসাদ পুড়িয়ে দেয়া হচ্ছে। ছোট বাচ্চাদের মারধর করা হচ্ছে। মা-বোনদের নির্যাতন করা হচ্ছে। রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পর ভাবতে হয় সকালে দোকানের উদ্দেশে আবার বের হতে পারবো কিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কর্মকারের এই বক্তব্য ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে বিষয়টি জানতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় শুভর বাবা সুনীল কর্মকার ও তার মা দু’জনেই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানান।

শুভর বাবা সুনীল কর্মকারের বলেন, ওর এই কথা শুনে আমরা অবাক হয়েছি। ও কী করে একথা বললো ভাবতেও পারছি না। আমরা দেশে কখনো নির্যাতনের শিকার হইনি। ওর এই কথা শুনে আমি ফোন করেছিলাম। ও বললো, সীমান্ত পাড়ি দেয়ার পরে সেখানকার সাংবাদিকরা ওর পাসপোর্ট নিয়ে নেয়। এরপর ওদের শেখানো কথা না বললে পাসপোর্ট দিবে না বলে ভয় দেখায়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতে এসব করা হচ্ছে।

শুভর মা সুনীল বলেন, আমার ছেলেটা ছোটবেলা থেকেই এমন। কোনো কথা শুনেনা। এজন্য আমরা অনেক দুঃখিত। আমরা কখনোই এই দেশে কোনো নির্যাতনের শিকার হইনি। আমার মেয়েরা, ভাসুরের মেয়েরা তারাও কখনো হামলার শিকার হয়নি। ভারতের ওই সাংবাদিকরা খারাপ। তারা ইচ্ছা করেই এ ঘটনা ঘটিয়েছে। আমরা বাংলাদেশে খুবই নিরাপদে আছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ