spot_img
spot_img

কাবুলে বোমা হামলায় গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় এক জেলা পুলিশপ্রধান নিহত হয়েছেন। এসময় তার এক দেহরক্ষীও নিহত হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, এ দিন তিনটি হামলার ঘটনা ঘটে। হামলায় কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভের পুলিশ প্রধান মোহাম্মাদ জাদি কোচাই তার দেহরক্ষীসহ নিহত হয়েছেন।

হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত দুদশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও তালেবানের মধ্যে আলোচনা চলছে।

কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ