spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ২৭৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৮১৯ জনে। এছাড়াও মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬০ জনে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৯ দশমিক ৪৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৮৫ জন নগরের এবং ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৭ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ