spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবন এর অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ১৪ হাজার ১৯২ পিস ইয়াবা, ৩৫৯ গ্রাম ৫৭০ পুরিয়া ৫০ পাতা হেরোইন, ২৭ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ