শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হিজাব ইস্যুতে ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান

ভারতের কর্নাটকে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরতে উগ্র হিন্দুত্বাদীদের বাধা দেওয়া নিয়ে তৈরি হওয়া ইস্যুতে ভারতীয় কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে কর্নাটকের সাম্প্রতিক হিজাব-নিষেধাজ্ঞা প্রসঙ্গে ‘অসন্তোষ’ প্রকাশ করা হয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক টুইট বার্তায় লেখেন, ভারত আসলে মুসলিমদের কোণঠাসা করে রাখতে চাইছে। সারা বিশ্বকে এটা বুঝতে হবে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, ভারতে হিজাব নিয়ে যা যা হচ্ছে, তা ভয়ের। হিজাব পরা কারও ব্যক্তিগত বিষয়। স্বাধীন দেশের নাগরিকদের সেই অধিকার দিতে হবে।

গত মাসে ভারতের কর্নাটকের একটি সরকারি স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরতে না করে দেয় প্রতিষ্ঠানের হিন্দুত্বাদী শিক্ষকরা। এরপরই ওই রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এমন নিষেধাজ্ঞা ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার হিজাব পরা এক শিক্ষার্থীকে হিন্দুত্ববাদের সমর্থকদের হাতে অপমান হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে শিক্ষার্থী মুসকান খান হিন্দুত্ববাদীদের ধর্মীয় শ্লোগানের বিপরীতে আল্লাহু আকবার বলে প্রতিরোধ গড়ে তোলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ