বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সার্চ কমিটি মানে না। নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিৎ। বিএনপি তাদের বিরুদ্ধে মামলা করবে কি না তা ভবিষ্যতের বিষয়। কারণ মামলা করে এই দেশে কোন লাভ হয় না আর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মানুষের ভাষা বোঝে না। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে গোলাগুলিতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে নির্বাচন ব্যবস্থার ওপর অন্যান্য রাজনৈতিক দল ও মানুষের আস্থা নেই। তাই সার্চ কমিটি ও নির্বাচন কমিশন এখন কোনো গুরুত্ব বহন করে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশনকে দখল করে নেয়, তাদের মতো করে নির্বাচন পরিচালনা করে।










