spot_img
spot_img

চাঁদাবাজী করলে জাতীয় নির্বাচনে বয়কটের হুমকি জামায়াত নেতা বুলবুলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ছাত্র-জনতা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন ও রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, এখন আমাদের দায়িত্ব দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকা। যেই রাজনৈতিক দল এটা করবে না, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বয়কট করা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবগত রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, অনেক জীবন ও রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে। এখন আমাদের দায়িত্ব শহীদ ও আহতদের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে ব্যর্থ হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে।

তিনি বলেন, দেশ ও জাতি গঠনে যুবকরা উদ্যমী সিদ্ধান্ত নিতে পারে। যুবকরা সমাজ আলোকিত করতে পারে আবার অন্ধকারও করতে পারে। তাই আমাদের যুব শক্তিকে আলোকিত করতে হবে।

বাসুদেবপুর ইউনিয়ন আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ড.ওবাইদুল্লাহ্, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুর রহমান, পৌর আমীর গোলাম রাব্বানী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ