spot_img

যুবশক্তির সাথে রাজনীতির সম্পর্ক না করলে সমাজ সংস্কার সম্ভব নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যুব শক্তির সাথে বাংলাদেশের রাজনীতির সম্পর্ক যদি না করা যায়, তাহলে দেশের রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি ও সমাজ সংস্কার কোনো কিছুই পরিপূর্ণভাবে সমাধান করা সম্ভব নয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় ২’র গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ সংস্কারে যুবকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতির জন্য এটা দূর্ভাগ্য যে, আমরা কথায় কথায় তরুণ যুবকদের তুচ্ছ তাচ্ছিল্য করি। গোটা পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে তার অধিকাংশের পিছনে যুবকদের বিরাট ভূমিকা রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কথা বললে অবশ্যই আমাকে নীতি-নৈতিকতার মানদন্ডকে সামনে রাখতে হবে। যে রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই, সে রাজনীতির সাথে আমরা কেউ থাকতে চাই না। সেই রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো.কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর-কদমতলী জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ