spot_img
spot_img

টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। আজকে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এ জন্য যে, তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। যারা স্বাধীনতাই চায়নি। তারা ক্ষমতায় ছিল বলেই ১৫ আগস্টের পর দেশ এগোয়নি।’

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দেশের ৭০ টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। টিকা নেওয়ার সময় অবশ্যই নিবন্ধন করতে হবে। এ ক্ষেত্রে

যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ