রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

বিশেষ ফিল্ড অনুযায়ী দক্ষ নার্স তৈরির চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশেষ ফিল্ড অনুযায়ী দক্ষ নার্স তৈরির চেষ্টা চলছে। চিকিৎসক ও নার্সের অনুপাত এখনও ঠিক নেই। এই ব্যবধান কমিয়ে আনতে হবে।

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে ১৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি এখন স্বস্তির পর্যায়ে আছে, তবে এটা ধরে রাখতে হবে। সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নেয়া হয়েছে।

তিনি বলেন, টিকা দেয়ার নির্ধারিত লক্ষ্য প্রায় শতভাগ পূরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২২ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img