spot_img

আমাদের আন্দোলন চলবে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন চলবে। এই আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি অন্য কেউ করবে। কিন্তু আন্দোলন হবে।

সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সরকার এখন একটা ভয়ে আছে। যদিও তারা সরকারে আছে। ঠিক সরকার বলা যাবে না, একটা রাজত্ব চলছে। তারা ভয়ে ও আতঙ্কে আছে। তারা ‘ডামি’ নির্বাচন করলো। ডামি নির্বাচন বিশ্বব্যাপী প্রচলন হয়ে গেছে। এই ডামি সরকরের ‘ডামি’ মন্ত্রীরাই কথা-বার্তা বলছেন। আর দাপ্তরিক কাজগুলোও করছে। যেগুলো অবৈধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ