spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১০ এপ্রিল) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৪৪৫ পিস ইয়াবা, ৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ২৮৫ গ্রাম ৭২ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল, ২৬ বোতল বিদেশি মদ ও ৩২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ