পাসওভার উৎসব উপলক্ষে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজদে দেড় হাজারেরও বেশি ইহুদি অনুপ্রবেশ করেছে। এসময় তাদের নিরাপত্তা প্রদান করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনী।
জেরুজাসালেমের ‘ইসলামিক এনডাউমেন্টস বিভাগ’ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) ইহুদিদের পাসওভারের ছুটির সময় এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, মোট ২১ টি দলে বিভক্ত হয়ে এসব ইহুদিরা মসজিদ আল আকসা প্রাঙ্গনে অনুপ্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের মসজিদ প্রাঙ্গন থেকে বের করে দেয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এর পূর্বে গত রবিবার প্রায় ৯০০ ইহুদি আল আকসায় প্রবেশ করে।
অন্যদিকে, ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের নামাজের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইলি পুলিশ।
গত সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে ফিলিস্তিন অঞ্চল জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











