পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (১১ এপ্রিল) সর্বশেষ লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় পাঁচজন শহীদ হয়েছেন।
বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, রক্তক্ষয়ী এ হামলা হয়েছে তেহফাতে। সেখানে এখনো ইসরাইলি ড্রোন উড়ছে। হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করতে আসা এক প্যারামেডিকের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
তেহফার পাশাপাশি সিদ্দিকিন, তিবনিন এবং দিব্বিনেও হামলা হয়েছে।
সূত্র: আল-জাজিরা











