জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী ও স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বন্দুকযুদ্ধে ওই স্বাধীনতাকামীরা নিহত হয়। খবর পার্সটুডে’র।
এনডিটিভি হিন্দি ওয়েবসাইট জানিয়েছে, নিরাপত্তা বাহিনী অনন্তনাগ জেলায় লস্কর-ই-তাইয়্যেবার ৩ সদস্যকে হত্যা করেছে।
এরআগে গত ৬ মে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত হয়েছিলেন। দক্ষিণ কাশ্মীরের কানিগম এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত হয়।
এরআগে গত ৪ মে সোপোরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ২ স্বাধীনতাকামীর মৃত্যু হয়। বারমুল্লার সোপোরের নাথিপোরা এলাকায় ওই সংঘর্ষ হয়েছিল।












