spot_img

‘কঠোর লকডাউন’ থাকছে ঈদের পরও

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় চলমান লকডাউন ‘কঠোর বিধিনিষেধ’ ঈদের পর আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে সময়সীমা নির্ধারণ না করলেও ঈদের পরও চলমান লকডাউন অব্যাহত থাকবে এ বিষয়টি মোটামুটি চূড়ান্ত করেছেন সরকারের নীতিনির্ধারকরা।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর।কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ