শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেশবন্ধু টেনাকুন। বিক্ষোভকারীরা তাঁর গাড়িও ভাঙচুর করেছে।
মঙ্গলবার (১০ মে) রাজধানী কলম্বোর বেইরা হ্রদের কাছে এ ঘটনা ঘটে। খবর কলম্বো গেজেটের।
শ্রীলঙ্কা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশবন্ধুকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
কলম্বোর গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে উত্তেজিত জনতা টেনাকুনকে প্রশ্ন করেছিল। এর পরেই তাঁর ওপর হামলা করে বিক্ষোভকারীরা।











