spot_img
spot_img

বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি; পিঠে করে শিক্ষার্থীদের পার করে প্রশংসিত তিউনিসিয়ান শিক্ষিকা

অতি মাত্রায় বৃষ্টির ফলে স্কুলের সামনের রাস্তায় জমে গেছে হাঁটুপানি। শিক্ষার্থীদের পারাপারে তৈরি হয়েছে বেশ সমস্যা। কিন্তু সেই সময়েই এগিয়ে এলেন এক শিক্ষিকা। নিজের পিঠে করে ওই হাঁটুপানি ভেঙে শিক্ষার্থীদের পার করলেন তিনি। আর তাতেই বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন তিউনিসিয়ান ওই নারী।

মঙ্গলবার (১০ মে) আলজাজিরা এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে জানানো হয়, পিঠে করে শিক্ষার্থীদের পার করার শিক্ষিকার ওই ভিডিও ইতোমধ্যে শুধু তিউনিসিয়ায়-ই নয়; বরং তা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

আলজাজিরা জানায়, ঘটনাটি ঘটেছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের একটি প্রাথমিক বিদ্যালয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঘটনাটিকে নিজেদের জন্য গর্ব ও সম্মানের মনে করছেন তিউনিসিয়ানরা। এখনো এই যুগে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের এরূপ স্নেহকে তারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ