ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও অন্তত ৭৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ২৪ জন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৬৪ জন।
এর আগে গাজা ভূখণ্ডে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুজন নিহত হন। বৃহস্পতিবার (১১ মে) ভোরে গাজার হামাদ শহরের একটি ভবনের পঞ্চম তলার ভবনে এ হামলা চালানো হয়।











