আমেরিকায় বন্দুক হামলায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে।
ফ্লোরিডা পুলিশ জানায়, মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে রয়্যাল পাম বিচে অবস্থিত পাবলিক্স গ্রোসারি স্টোর নামে একটি মুদি দোকানে এই হামলা ও হতাহতের ঘটনাটি ঘটে।
পাম বিচ কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং অন্যজন শিশু।
নিহতদের বিষয়ে এবং হামলার কারণ নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায় নি। এর আগেও ফ্লোরিডায় গত রবিবার মিয়ামির একটি গ্রাজুয়েশন পার্টিতে বন্দুক হামলার ঘটনায় ৩ নিহত এবং আরও ৫ জন আহত হয়।












