spot_img
spot_img

পাকিস্তানে গাছ লাগালে পরীক্ষায় বেশি নম্বর পাবে শিক্ষার্থীরা

পাকিস্তানের জয়বায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল বলেছেন, গাছ লাগাতে সরকার শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। যেসব শিক্ষার্থী ২০টি চারা রোপণ করবে তারা পরীক্ষায় অতিরিক্ত ২০ নম্বর পাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান পরিচ্ছন্ন এবং সবুজ পাকিস্তানের যে লক্ষ্য স্থির করেছেন তার অংশ হিসেবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা যেনো তাদের কোর্স শেষ হওয়ার আগেই কমপক্ষে ২০টি করে গাছ রোপন করে সেই প্রচেষ্টা করা হচ্ছে।

এছাড়া ‘টেন বিলিয়ন ট্রি সুনামি প্লান্টেসন প্রজেক্ট’ নামে এ বিষয়ে পার্লামেন্টে একটি আইন পাশ করা হচ্ছে যার লক্ষ্য যুবকদের এই প্রকল্পে সম্পৃক্ত করণ।

জারতাজ গুল বলেন, শিক্ষাব্যবস্থার অংশ হিসাবে শিক্ষার্থীদের গাছ লাগানোর জন্য অতিরিক্ত নম্বর দেওয়া হবে; জাতীয় ক্যাডেট কর্পস প্রোগ্রামের আওতায় যেভাবে অতিরিক্ত নম্বর যোগ করা হয় এটা হবে তার অনুকরণে।

জারতাজ গুল আরও বলেন, এই আইনটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ২০ টি চারা রোপণ বাধ্যতামূলক করবে এবং বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনগুলি সম্ভাব্য বৃক্ষরোপণ স্থান সনাক্ত করতে সহায়তা করবে।

পাকিস্তানের জয়বায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় প্রতি বছর কয়েক মিলিয়ন চারা রোপণ করা যেতে পারে, যা দেশের ভবিষ্যত এবং আগত প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হিসাবে টিকে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ