ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, যারা করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন এবং আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। ইতিমধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১০ জুন) এ কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
তিনি বলেন, যারা করোনায় সংক্রমিত হয়েছেন শুধু তাদের জন্যই কোয়ারেন্টিন প্রয়োজন।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ব্রাজিলের প্রেসিডেন্ট বরাবরই লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলারবিরোধী। সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। মৃত্যুর হিসেবে দুই নম্বরে রয়েছে দেশটি। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার মানুষ। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৮২ হাজার ১৩৫ জনের।











