spot_img

খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হচ্ছে

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার (১১ জুন) দুপুরে ডা শাহাবুদ্দিন ,মুমিনুজ্জামান, এ জেড এম জাহিদ হোসেনসহ মেডিকেলে বোর্ডের তত্তাবধায়নে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম শুরু হয়েছে ।

এদিকে অসুস্থ হয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড।

৭৬ বছর বয়সী খালেদা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১০ জুন) রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ