spot_img

করোনায় আক্রান্ত আইনমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (১০ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ রেজাউল করিম।

তিনি বলেন, মন্ত্রীর গায়ে জ্বর থাকায় পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার (৯ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি এখন বাসায়ই অবস্থান করছেন। বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া তার তেমন কোনো জটিলতা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ