spot_img
spot_img

গাজীপুরের চেয়েও ভালো হবে বরিশাল-খুলনার ভোট: ইসি হাবিব

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনের চেয়েও বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের ভোট ভালো হবে।

রোববার (১১ জুন) গণমাধ্যমকে এ কথা জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব। নির্বাচনে কেউ কোন অনিয়ম করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে বিধি-বিধান প্রতিপালনে আমাদের অবস্থান কঠোর ছিল। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা তীক্ষ্ণ নজর রাখছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। ভোটের দিনও আমরা সরাসরি সিসি ক্যামেরায় এ নির্বাচন পর্যবেক্ষণ করবো।

আহসান হাবিব আরও জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগসহ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তারা আমাদের নির্দেশনা শতভাগ পালনের নিশ্চয়তা দিয়েছেন। আমাদের বার্তা স্পষ্ট ছিল- আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি। একইসঙ্গে নির্বাচনী প্রচারণায় অনিয়ম এবং বিশৃঙ্খলাকারীদের কোন ধরনের ছাড় দেইনি।

নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়েও ভাল হবে বলে আমি বিশ্বাস করি। অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ও খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) নির্বাচন হবে আগামীকাল আগামী ১২ জুন। নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন ছিল গতকাল শনিবার (১০ জুন)। শেষদিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরাও। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ