spot_img
spot_img

ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলী বাহিনী

গত বছরের ডিসেম্বর মাসে বাস স্টেশনে বোমা হামলা চালানোর অভিযোগ দেখিয়ে ফারুক ইসলাম নামের একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। তবে তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ প্রমাণ না হওয়া সত্ত্বেও তার পারিবারিক বাড়িটি ভেঙে দিয়েছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। আর এ পদক্ষেপের নিন্দা জানিয়ে এই নীতিকে ‘যুদ্ধ অপরাধ’ বলে সম্বোধন করেছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো।

বৃহস্পতিবার (০৯ জুন) ফিলিস্তিনের রামাল্লাহ শহরে এ ঘটনাটি ঘটে।

ঘটনার সময় উপস্থিত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে ফারুখের বাড়িটি অবরুদ্ধ করে রাখে দখলদার বাহিনী। এরপর বিস্ফোরকের মাধ্যমে বাড়িটি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়। এ বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালাও রক্ষা পায়নি।

ফারুখ ইসলামের মাতা আবির ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, “আমার ছেলে এখনো পুলিশের হেফাজতে রয়েছে। সে এখনো বিচারের সম্মুখীন হয়নি। অথচ বিচারের মুখোমুখি হওয়ার আগেই কিভাবে দখলদার সেনারা বাড়িটি ধ্বংস করল ‍?”

তিনি আরো বলেন, “আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমার ছেলে নির্দোষ। আসল অপরাধী তো তারাই যারা এই বাড়িটি ও আশেপাশের বাড়ির জানালা ধ্বংস করল।”

উল্লেখ্য; ইসরাইলিদের উপর আক্রমণ চালিয়েছে এমন কাউকে সন্দেহ হলেই দখলদার বাহিনী তাকে গ্রেফতার করে। এরপর সে ব্যক্তির পারিবারিক বাড়িটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আর এটি ইসরাইলি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে করে আসছে। যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ