spot_img
spot_img

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে চুপ থাকবে না তুরস্ক : এরদোগান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে চালানো আগ্রাসনে তুরস্ক চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের বিপরীতে তুরস্ক কখনও নীরব থাকেনি, ভবিষ্যতে থাকবেও না।

শনিবার (১০ জুলাই) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন এরদোগান। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এরদোগান বলেন, ইসরাইলি দখলদারিত্ব অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি সদূর পরাহতই থাকবে। ফিলিস্তিনে ইসরাইলি অন্যায়ের বিপরীতে তুরস্ক চুপ থাকবে না।

বৈঠকে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি ও ইসরাইল-ফিলিস্তিনি বর্তমান সঙ্ঘাত নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ