spot_img

পুলিশের অক্লান্ত পরিশ্রমে মানুষ নির্বিঘ্নে কোরবানির পশু বিক্রি করতে পেরেছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের অক্লান্ত পরিশ্রমে মানুষ নির্বিঘ্নে পছন্দের হাটে কোরবানির পশু বিক্রি করতে পেরেছেন। যানজট অনেক কম থাকায় মানুষ নির্বিঘ্নে আপনজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছেন। পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ এটাই আশা করেন।

রোববার (১০ জুলাই) বিকেলে পুলিশ ভবনে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সামাজিক সুরক্ষা বিধি বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ ঈদ শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ইউনিট প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ