spot_img
spot_img

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর সর্বদলীয় সরকার গঠনে একমত হয়েছে বিরোধীরা

বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষ পদত্যাগের ঘোষণা দিয়ে পালিয়ে যাওয়ার পর একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী নেতারা।

দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো রোববার জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বুধবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষ পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।

বৈঠক শেষে ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা বিমল বীরাবানসা বলেন, অন্তবর্তীকালীন সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে নীতিগতভাবে একমত হয়েছি। এটা হবে এমন একটি সরকার যেখানে সব দলের প্রতিনিধি থাকবেন।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগী জনা বালাবেগায়া (এসজেবি) বলছে, রোববারের বৈঠকে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দলটির মহাসচিব রণজিত মাদ্দুমা বানদারা বলেন, আমরা সব দলকে নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠনে একমত হয়েছি। এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে।

পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো সোমবার বিকালে একটি বৈঠক ডেকেছে। গোতাবায়ার পদত্যাগের পর কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শ্রীলঙ্কার সংবিধান বলছে, প্রেসিডেন্ট পদত্যাগ করার পর পার্লামেন্ট নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত না করা পর্যন্ত খোদ প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত হবেন।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ