spot_img

এবার সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি করা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি করা করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজও দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কোরবানি হচ্ছে।

এদিকে অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল পশুর হাট’-এ মোট ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। গত ১০ জুলাই (ঈদের আগের দিন) পর্যন্ত এই প্লাটফর্মে আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়।

জানা গেছে, ঈদের আগের দিন পর্যন্ত ডিজিটাল হাটের ওয়েবসাইটে ২১ লাখ ৬ হাজার ৮৪২টি হিট পড়েছে। আঞ্চলিক হাটের ৫৮৭ কোটি ও খামারিদের ১৪৩ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। সবমিলে ডিজিটাল হাটে ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ