গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনা শনাক্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, সোমবার মঙ্গলবার ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে মমেক করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ময়মনসিংহের। বাকিদের একজন করে শেরপুর ও জামালপুর এবং নেত্রকোনার।
তারা হলেন- শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনা মদন উপজেলার বকুলা আক্তার ৬৭), জামালপুরের আবুল হাশেম (৭০), ময়মনসিংহের ভালুকার নুরজাহান পারভীন (৬০), ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০) ও নাজমুল হোসেন (৬৮)।
এছাড়া এই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা চারজনের জনের মধ্যে তিনজনই ময়মনসিংহ জেলার, অন্যজন নেত্রকোনার বাসিন্দা।
তারা হলেন- ময়মনসিংহ সদরের জয়নাল আবেদিন (৭৫), এস কে এম হারেস উদ্দিন (৭০), আমেনা (৮০) ও নেত্রকোনা জেলা সদরের মঞ্জুরা (৪০)।











