spot_img

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ চলছে

জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, নৃত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপির ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ)।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে যোগ দেন।

দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন। দুপুর একটার দিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপি ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ