শান্তি-শৃঙ্খলার পরিপন্থী ও জননিরাপত্তার জন্য হুমকিদায়ক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রজ্ঞাপন জারি করে “জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া”-কে নিষিদ্ধ করেছে সরকার।
বুধবার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সংগঠনটি নিষিদ্ধ করা হয়।
“জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া” নামে সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।











