spot_img

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি রেফাত আহমেদ।

শনিবার (১০ আগস্ট) রাতে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ সন্ধ্যায় রাজধানীর শিক্ষা চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে।

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগ না দিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আজ সকালে আন্দোলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা প্রধান বিচারপতির পদত্যাগের জন্য আল্টিমেটামও দেন। এরপরই তিনি পদত্যাগ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ