গাজ্জার একটি স্কুলে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) এর ওই হামলায় ৯৩ ফিলিস্তিনি শাহাদতবরণ করে।
গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মৃতের সংখ্যা এখন ৯০ থেকে ১শ’র মধ্যে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তিনটি ইসরাইলি রকেট ওই স্কুলে আঘাত হানে যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল।
এ ঘটনার পর জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ইসরাইল সেই সময়ে এক ফিলিস্তিনি প্রতিবেশী এলাকায় হামলা চালিয়ে একই সময়ে একটি হাসপাতাল, একটি স্কুল ও এক শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে।
সূত্র: এএফপি











