অবরুদ্ধ গাজ্জা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু জনগণের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বিমান হামলার মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
শনিবার (১০ আগস্ট) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা বন্ধ করার জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে। ইসরাইলি এই হামলার কঠোর নিন্দা করেন খলিল আল-হাইয়া।
গতকাল ফজরের নামাজের সময় গাজ্জা শহরের আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু লোকজনের ওপর বিমান হামলা চালায় বর্বর ইসরাইলি বাহিনী। এতে একশ’র বেশি ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশু শহীদ হয়েছে। হামলায় আহত হয় আরও বহু মানুষ।
এ প্রসঙ্গে খলিল আল-হাইয়া বলেন, এই হামলার মধ্যদিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খলিল আল-হাইয়া আরও বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইসরাইল বেসামরিক জনগণের ওপর তাদের ক্ষোভ মেটাচ্ছে।
সূত্র: পার্সটুডে











