spot_img

গাজ্জায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান সংঘাত থামিয়ে বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

গত কাল (১০ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের আ্যরিজোনা রাজ্যে নির্বাচনী সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী সমাবেশে বক্তব্যকালে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা “ফিলিস্তিন মুক্ত কর স্লোগান” দিতে থাকে। ফলে বক্তব্য থামাতে বাধ্য হয় কামালা।

বক্তব্য থামিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই: গাজ্জায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির জন্য এটাই সঠিক সময়।

তিনি আরো বলেন, “আমি ফিলিস্তিন পন্থী সমর্থকদের চাওয়া পাওয়াকে অবশ্যই সম্মান করি। গাজ্জায় যুদ্ধ বিরতির বিষয়ে আমি ও প্রেসিডেন্ট বাইডেন ২৪ ঘন্টা একত্রে কাজ করছি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ